যৌন ও প্রজনন স্বাস্থ্য কি শুধু নারীদের আলোচনার বিষয়?

Spread the love

আমরা নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলি। কিন্তু পুরুষদের?

 

৪৫ থেকে ৫৫ বছর বয়সী নারীদের মধ্যে Menopause-এর বিষয়টি সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন। কিন্তু একই বয়সী পুরুষদের মধ্যেও যে Andropause নামে একই ধরনের শারীরিক পরিবর্তন ঘটে, সে বিষয়ে অনেকেই জানেন না। এটি Menopause-এর পুরুষদের শারীরিক পরিবর্তন । এই অবস্থায় পুরুষদের শরীরে Male sex hormone, testosterone-এর মাত্রা কমে যায়।

 

বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের sexual and hormonal health প্রায়ই অবহেলিত হয়ে  থাকে। অথচ এসব পরিবর্তন শুধু sexual well-being নয়, শারীরিক শক্তি, মেজাজ, স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনযাত্রার মানের ওপরও প্রভাব ফেলতে পারে।

Testosterone-এর মাত্রা সাধারণত জীবনের চতুর্থ দশক থেকেই কমতে শুরু করে, এবং প্রতি বছর প্রায় ১–২% হারে কমে। এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে বলে এটি সহজেই চোখ এড়িয়ে যেতে পারে বা অনেক সময় শুধু “বয়স বাড়ার স্বাভাবিক প্রভাব” হিসেবে ধরে নেওয়া হয়।

এই পরিসংখ্যানগুলোই দেখায়, কেন বিষয়টি নিয়ে কথা বলা জরুরি। ৩০–৭৯ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় ৫.৬% Symptomatic androgen deficiency-তে আক্রান্ত।৭০ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে hypogonadism-এর হার ১৮.৪% পর্যন্ত দেখা যায়।

বাংলাদেশে, যেখানে যৌনস্বাস্থ্য নিয়ে কথা বলা এখনও অনেকের জন্য কঠিন, সেখানে পুরুষদেরও সবার মতো একই বিষয় প্রয়োজন: সঠিক তথ্য, যত্ন এবং প্রশ্ন করার জন্য একটি নিরাপদ পরিবেশ।

পুরুষদের hormonal health নিয়ে গবেষণা যখন আরও ব্যক্তিকেন্দ্রিক পর্যায়ে এগোচ্ছে, তখন আমাদের আলোচনাকেও সময়ের সঙ্গে এগিয়ে নেওয়ার সময় এসেছে।পুরুষদের যৌন ও প্রজনন স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। SRHR-এর আওতায় যেন কেউই বাদ না পড়ে।

Source: https://www.ovid.com/jnls/jiag/fulltext/10.4103/jiag.jiag_83_25~the-aging-male-endocrine-system-clinical-insights-into?context=latestarticles

Do Men Go Through Menopause?

Share Button

Leave a Reply