সমন্বিত উদ্যোগেই সমুন্নত অধিকার: ইপসা’র আয়োজনে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের ৩য় বার্ষিক অংশীজন সভা অনুষ্ঠিত

তরুণ ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) বিষয়ে সচেতনতা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে ইয়ুথ শেয়ার নেট (Youth Share-Net) প্রকল্পের ৩য় বার্ষিক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (YPSA)-এর আয়োজনে এবং রেড অরেঞ্জ লিমিটেড (Red Orange Limited) ও AmplifyChange-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্পের অগ্রগতি ও অর্জন পর্যালোচনার পাশাপাশি প্রকল্পের আওতায় পরিচালিত জরিপের প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হয়। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অধিকার, প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (DDFP) বিপ্লব বড়ুয়া। সভায় আরও উপস্থিত ছিলেন উখিয়ার মেডিকেল অফিসার (MCH-FP) ডা. রাজীব পাল, রামুর ডা. এম. ইমতিয়াজ চৌধুরী, টেকনাফের ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, কক্সবাজার সদরের ডা. সাদিক আল্লাম আসিফ, চকরিয়ার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাউস সালমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ্র পাল।

সভায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা তাদের অভিজ্ঞতা, মতামত ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তারা কিশোরবান্ধব স্বাস্থ্যসেবা, সঠিক তথ্যপ্রাপ্তি এবং অধিকার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ, সহজলভ্য ও কিশোরবান্ধব সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, যুব সংগঠন, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে কাজ করলে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, যুব সংগঠন, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন। অংশীজনরা প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন।

সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন ইপসা’র প্রোগ্রাম অফিসার শ্যামশ্রী দাশ।

Leave a Reply