গল্পে গল্পে স্বপ্ন বলি – আন্তর্জাতিক যুব দিবসে নিয়ে ইউএনএফপিএ-তে জমা দিন আপনার প্রবন্ধ, গল্প অথবা কবিতা
একটি গল্প শুধু একজন মানুষের অভিজ্ঞতা নয়। অনেক সময় সেটিই হয়ে ওঠে পরিবর্তনের শুরু। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে দেশের তরুণদের সেই সুযোগ করে দিচ্ছে ইউএনএফপিএ বাংলাদেশ। তারা আয়োজন করেছে একটি জাতীয় লেখালেখি প্রতিযোগিতা, যেখানে তরুণরা নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও স্বপ্ন তুলে ধরতে পারবেন।
এবারের আন্তর্জাতিক যুব দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য “Different Contexts, Common Aspirations”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের এমন লেখা আহ্বান করা হয়েছে, যেখানে একটি অর্থবহ জীবন, সমতাভিত্তিক সমাজ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্ন উঠে আসবে।
“প্রতিটি তরুণেরই বলার মতো একটি গল্প আছে।”
প্রতিযোগিতায় তিনটি বিভাগে লেখা জমা দেওয়া যাবে।
- প্রবন্ধ (সর্বোচ্চ ৪০০ শব্দ)
- ছোট গল্প বা টিনি স্টোরি (১৫০ থেকে ২০০ শব্দ)
- কবিতা
বাংলা অথবা ইংরেজি, দুই ভাষাতেই লেখা জমা দেওয়া যাবে।
অংশগ্রহণ করতে পারবেন:
- বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশে বসবাসকারী তরুণ-তরুণী
- বয়স ১৫ থেকে ২৪ বছর
- শুধু ব্যক্তিগতভাবে আবেদন করা যাবে
লেখাগুলোতে ইউএনএফপিএর মূল মূল্যবোধ প্রতিফলিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। যেমন:
- তরুণদের ক্ষমতায়ন
- জেন্ডার সমতা
- যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর)
- শারীরিক স্বায়ত্তশাসন
- মানবাধিকার
- অন্তর্ভুক্তি
- কাউকে পিছিয়ে না রাখা
সেরা ১০টি লেখা প্রকাশিত হবে ইউএনএফপিএ বাংলাদেশ ইয়ুথ জিনে। পাশাপাশি সেগুলো ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে। সেরা তিনজন লেখক পাবেন বিশেষ পুরস্কার। যোগ্য সব অংশগ্রহণকারীকে দেওয়া হবে ডিজিটাল সনদ।
লেখা জমা দেওয়ার শেষ সময় ৫ আগস্ট ২০২৬।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, লেখা অবশ্যই মৌলিক হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিংবা উল্লেখযোগ্যভাবে এআই-নির্ভর লেখা গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে লেখা আগে কোথাও প্রকাশিত হওয়া যাবে না এবং এতে চৌর্যবৃত্তি, বিদ্বেষমূলক বক্তব্য বা ভুল তথ্য থাকা চলবে না।
অনেক সময় পরিবর্তনের শুরু হয় একটি গল্প থেকেই। সেই বিশ্বাস থেকেই তরুণদের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করছে ইউএনএফপিএ বাংলাদেশ, যেখানে তাঁদের কণ্ঠ, অভিজ্ঞতা ও স্বপ্ন দেশের বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠতে পারে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
