কিশোরদের SRH সেবা আরও নিরাপদ ও গ্রহণযোগ্য করতে ইপসা’র ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং

মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সেবা নিশ্চিত করতে শুধু স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপস্থিতিই যথেষ্ট নয়। একজন তরুণ বা কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা নিতে এসে নিরাপদ, সম্মানজনক ও সহায়ক পরিবেশ পাচ্ছে কি না?সেটিও সমান গুরুত্বপূর্ণ। তাই কিশোর-কিশোরী ও তরুণদের প্রয়োজন অনুযায়ী যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে স্বাস্থ্যসেবা কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

এই লক্ষ্যকে সামনে রেখে YPSA, BAPSA-এর সহযোগিতায় তিন দিনব্যাপী “Capacity Building Training on Gender-Responsive Adolescent-Friendly and Culturally Sensitive SRH Services.”এর দ্বিতীয় ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে। প্রশিক্ষণটি Health System Resiliency for Improved SRHR in Bangladesh Project-এর আওতায় আয়োজিত হয়। প্রকল্পটি Global Affairs Canada-এর অর্থায়নে এবং HealthBridge Foundation of Canada-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬, চট্টগ্রামের আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন এস-কেএস-এর সাম্পান হলে আয়োজিত এই প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশন (CCC) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর (PHCC) সম্মুখসারির স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অংশ নেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল স্বাস্থ্যসেবা প্রদানকারীদের এমন প্রয়োজনীয় দক্ষতা, উপকরণ ও পরামর্শ প্রদানের কৌশল সম্পর্কে সক্ষম করে তোলা, যাতে তারা লিঙ্গ-সংবেদনশীল, তরুণবান্ধব ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল স্বাস্থ্যসেবা দিতে পারেন।

তিন দিনের এই প্রশিক্ষণে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সামাজিক ও কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে কিশোর-কিশোরী ও তরুণরা নিরাপদ, গোপনীয় এবং বিচারহীন পরিবেশে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ পেতে পারে।

SRHR-এর ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও তরুণদের মধ্যকার বোঝাপড়া, সেবার মান ও অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিশোর-কিশোরী ও তরুণদের স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজন ভিন্ন-ভিন্ন হতে পারে। এসব বিষয় সম্পর্কে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বাড়ানো হলে  কিশোর-কিশোরী ও তরুণদের জন্য আরও সহায়ক ও গ্রহণযোগ্য সেবার পরিবেশ তৈরি করা সম্ভব।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসাইন রানা, SRHR প্রোজেক্ট টীম লিডার, শামিমা চৌধুরী এবং পরিচালক (সামাজিক উন্নয়ন) নাসিম বানু। প্রশিক্ষণটি সমন্বয় করেন SRHR প্রোজেক্ট সমন্বয়কারী, গাজী রাশেদুল আলম এবং প্রোজেক্ট ম্যানেজার ইব্রাহিম খলিল ভূঁইয়া। প্রশিক্ষণে বিশেষজ্ঞ ছিলেন ডা. শামিমা হাসনাত এবং SRHR প্রোজেক্ট কর্মকর্তারা কারিগরি নির্দেশনা ও প্রশিক্ষণ সহায়তা প্রদান করেন।

সমাপনী অনুষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা ও প্রকল্প নেতৃত্বরা চট্টগ্রামে মানসম্মত SRHR সেবা প্রদানে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। BAPSA-এর Program Implementation & Training Coordinator মোহাম্মদ হুমায়ুন কবিরও সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই উদ্যোগ চট্টগ্রামে আরও লিঙ্গ-সংবেদনশীল, কিশোরবান্ধব ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল SRHR সেবা নিশ্চিত করার চলমান প্রচেষ্টাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। 

Source: YPSA

Leave a Reply