কমলাফুল ফার্মেসি: নারীর ক্ষমতায়নে সিটি ব্যাংক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ইউএনএফপিএ-এর বিশেষ উদ্যোগ

কমলাফুল ফার্মেসি: নারীর ক্ষমতায়নে সিটি ব্যাংক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ইউএনএফপিএ-এর বিশেষ উদ্যোগ
ঢাকার নিম্ন আয়ের এলাকাগুলোতে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে জয় করে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিটি ব্যাংক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ যৌথভাবে কাজ করছে ‘কমলাফুল ফার্মেসি’ প্রকল্পের মাধ্যমে।
সম্প্রতি জাপাইগো বাংলাদেশসহ সকল অংশীদারদের সহায়তায়, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাটারার বসুমতী বাজারে আয়োজিত হলো একটি প্রাণবন্ত স্বাস্থ্য মেলা। মেলায় আসা প্রশিক্ষণপ্রাপ্ত নারী ফার্মেসি সহযোগী মিস্টি রায় বলেন “নারীরা প্রথমেই এখানে আসেন, কারণ এটি তাদের জন্য নিকটবর্তী ও পরিচিত একটি জায়গা। প্রশিক্ষণের ফলে এখন আমি আত্মবিশ্বাসের সঙ্গে তাদের গোপনীয়তা বজায় রেখে প্রশ্নের উত্তর দিতে পারি এবং প্রয়োজনীয় সেবার জন্য স্বাস্থকেন্দ্রে রেফার করতে পারি।”
প্রায় ১৩৫ জন নারী ও কিশোরী এই মেলা থেকে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, জরায়ুমুখের ক্যানসার, যৌনবাহিত রোগ প্রতিরোধ, মাসিক নিয়মিতকরণ ইত্যাদি বিষয়ে জানতে পারে।
একইসাথে তাদেরকে জানানো হয় যে, স্বাস্থবিষয়ক যেকোনো সমস্যার জন্য কোথায় যেতে হবে সে সম্পর্কে কমলাফুল ফার্মেসি থেকে জানতে পারবে। আমরা বিশ্বাস করি, সঠিক তথ্যই পারে একটি সুস্থ সমাজ গড়তে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত সেই প্রকল্পে দেখা গেছে, নারী ফার্মাসিস্ট ও অ্যাসোসিয়েটরা নারীদের কাছে বেশি গ্রহণযোগ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক উন্নত পরামর্শ প্রদান করতে সক্ষম এবং প্রয়োজনীয় সেবার প্রবেশাধিকার প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পাইলট প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় সিটি ব্যাংক প্রকল্পটির সম্প্রসারণ করছে, যাতে করে দেশে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়, অন্তর্ভুক্তি বৃদ্ধি পায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং উন্নত প্রজনন স্বাস্থ্যসেবার মাধ্যমে বৃহত্তর ও স্থায়ী সামাজিক প্রভাব নিশ্চিত হয়।

 

Leave a Reply