চিরচেনা বৃত্তের বাইরে পুরুষ: গৃহস্থালি কাজের কারণে সৃষ্ট অসমতার উপরে মানুষের জন্য ফাউন্ডেশনের প্রামাণ্যচিত্র

৪ মার্চ ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে মানুষর জন্য ফাউন্ডেশন (MJF) আয়োজিত জাতীয় সেমিনারটি নারীদের ওপর অসমভাবে বণ্টিত অবৈতনিক যত্ন ও গৃহস্থালি কাজের কারণে সৃষ্ট সময় দারিদ্র্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উত্থাপন করে। এই অসম দায়িত্ব নারীদের শিক্ষা, কর্মসংস্থান, বিশ্রাম এবং সামাজিক অংশগ্রহণের সুযোগকে সীমিত করে।
প্রখ্যাত অর্থনীতিবিদ ও জেন্ডার বিশেষজ্ঞদের অংশগ্রহণে সমৃদ্ধ প্লেনারি আলোচনা, চিন্তা-উদ্দীপক মাইম পরিবেশনা, একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং “চিরচেনা বৃত্তের বাইরে পুরুষ (Men Beyond the Familiar Circle)” শীর্ষক ফটো ও আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সব মিলিয়ে অনুষ্ঠানটি যত্নকাজ ঘিরে সামাজিক মানসিকতার পরিবর্তনের জরুরি প্রয়োজনকে তুলে ধরে।
আলোচনায় জোর দেওয়া হয় যে, যত্নকাজের সামাজিক ধারণা বদলানো জেন্ডার সমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের বিশেষ করে তরুণ পুরুষদের সম্পৃক্ত করার মাধ্যমে পরিবারে দায়িত্বের সমবণ্টন এবং অবৈতনিক যত্নকাজের স্বীকৃতি বাড়ানোর আহ্বান জানানো হয়।
আলোচনা, পরিবেশনা এবং সৃজনশীল উপস্থাপনাগুলো অংশগ্রহণকারীদের মধ্যে ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে এবং তরুণরা কীভাবে প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে আরও সমতাভিত্তিক যত্নচর্চা গড়ে তুলতে পারে সে বিষয়ে সংলাপের সুযোগ সৃষ্টি করে।
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, সেমিনারটি একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ে তুলতে যত্নের দায়িত্ব ভাগাভাগি করার ক্ষেত্রে তরুণদের বিশেষ করে তরুণ পুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেয়।

Leave a Reply